গৌতম কুমার মহন্ত,নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁ জেলা প্রতিনিধিঃনওগাঁর মহাদেবপুরে পেশাগত দ্বায়িত্ব পালনের সময় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।গতকাল ৩০ আগস্ট শনিবার বেলা ১১ টায় জেলার শহরের মুক্তির মোড়ে নওগাঁ জেলার সম্মিলিত সাংবাদিক ঐক্য ফোরাম ও পত্নীতলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে এবং মহাদেবপুর প্রেসক্লাবের আয়োজনে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সভা ও মানববন্ধন করা হয়েছে।মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ এ সভায় সভাপতিত্ব করেন।সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি লিয়াকত আলী বাবলু, সাধারণ সম্পাদক এসএম আজাদ হোসেন মুরাদ, সাংবাদিক আব্দুর রশিদ তারেক,মাহমুদ হোসেন,আবদুল মালেক প্রমুখ।অভিযোগ রয়েছে,মহাদেবপুর সাব-রেজিস্টার অফিসের সাব-রেজিস্টার মুক্তি-আরা কয়েক দিন ধরে নিয়ম বর্হিঃভাবে সকাল থেকে গভীর রাত পর্যন্ত অদৃশ্য শক্তির বলে খাজনা-খারিজ ছাড়ায়,নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দলিল রেজিস্ট্রি করে আসছেন।এমন খবর পেয়ে বেসরকারী টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ এর নওগাঁ জেলা প্রতিনিধি একে সাজু গত ২৭ আগস্ট বিকেলে তথ্য সংগ্রহ করতে মহাদেবপুর সাব-রেজিস্টার অফিসের সামনে যায়।এসময় জমি রেজিস্ট্রার করতে আসা সম্পত্তির মালিকানা নিয়ে দুটি পক্ষের মধ্যে মারামারির ঘটনা তার নজরে আসে।মারামারির এ দৃশ্য ভিডিও করার সময় সাংবাদিক সাজুর উপর ওই অফিসের কয়েকজন কর্মচারী এবং দলিল লেখক সমিতির কতিপয় সদস্য হামলা চালায় এবং তাকে বেধরক মারপিট করাসহ তার কাছে থাকা ক্যামেরা,মোবাইল ফোন ও ডিবিসি নিউজ’র আইডি কার্ড ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়।এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে

