swadhinshomoy
31st Aug 2025 10:40 am | অনলাইন সংস্করণ Print
সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জঃ
হবিগঞ্জ জেলা পুলিশ সুপার অদ্য (৩১-০৮-২০২৫ খ্রিঃ) রবিবার, জে.কে. এন্ড এইচ.কে. হাই স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থী মাঝে উপস্থিত হয়ে, পুলিশ নিয়ে বিভিন্ন নেতিবাচক ধারণা প্রশমন করতে, কোমলমতি শিক্ষার্থীদের নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ, স্কুল থেকে পালিয়ে যাওয়া, সামাজিক বিভিন্ন অপরাধ নিয়ে সচেতনামূলক আলোচনা করেন। এ সময় তিনি ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন । এছাড়াও শিক্ষার্থীদের পড়া লেখার মান উন্নয়নে শিক্ষার্থীদের বিভিন্ন মতামত শুনেন এবং জীবনের লক্ষ্য নিয়ে উপস্থিত সকল শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন দিক নির্দেশনা ও অনুপ্রেরণামূলক ভিন্ন ভিন্ন জীবনের গল্প তুলে ধরেন।এ সময় বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।পুলিশ সুপার সবার সাথে বেশ আনন্দময় সময় কাঠান। পুলিশের কাছে সহযোগিতার আহবান জানান।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

