• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কমপ্লিট শাটডাউনে পটুয়াখালী ভার্সিটির বরিশাল ক্যাম্পাস 

     swadhinshomoy 
    31st Aug 2025 9:21 am  |  অনলাইন সংস্করণ Print

    জাকির হোসেন হাওলাদার, দুমকি, পটুয়াখালী:

    জরুরি একাডেমিক কাউন্সিল গঠনের দাবি আদায়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশাল বাবুগঞ্জ ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন দিয়েছে কম্বাইন্ড ডিগ্রির আন্দোলনরত শিক্ষার্থীরা।
    ‎‎বৃহস্পতিবার(২৮ আগস্ট) কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে ৩০ আগস্টের মধ্যে জরুরি একাডেমিক কাউন্সিল গঠনের আলটিমেটাম দেয়া হয়েছিল।
    ‎‎আলটিমেটাম শেষ হওয়ার পরও যথাযথ কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় শনিবার রাত সাড়ে ১০ টায় একাডেমিক-১ তালা ঝুলানোর মধ্য দিয়ে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন কার্যকর করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
    ‎এ বিষয়ে ‎ডিভিএম ১৯-২০ সেশনের অর্জুন দাস বলেন,”আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে দেয়া নির্দিষ্ট সময়ের মধ্যে কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ না নেয়ায় এবং একাডেমিক কাউন্সিল গঠন না করায় আমরা পবিপ্রবি বরিশাল ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি।”
    এএইচ ২০-২১ সেশনের আবু বকর সিদ্দিক বলেন,”প্রশাসন আন্দলোনরত শিক্ষার্থীদের বেঁধে দেয়া নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্ট পাবলিশ এবং জরুরি একাডেমিক কাউন্সিল গঠন করতে না পারায় আমরা এএনএসভিএম অনুষদ কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি। যতদিন পর্যন্ত একাডেমিক কাউন্সিল গঠন করা না হবে আমাদের শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে।”
    তিনি আরও বলেন,”অনুষদীয় লাইব্রেরী, এম্বুলেন্স সেবা, ভেটেরিনারি টিচিং হসপিটাল সহ অন্যান্য সকল জরুরি কার্যক্রম এই শাটডাউনের আওতামুক্ত থাকবে।”
    ‎‎উল্লেখ্য, গত ১৩ আগস্ট রাতে মশাল মিছিল নিয়ে অনুষদের একাডেমিক ভবন-২ এবং সকালে কন্ট্রোলার সেকশন ও প্রশাসনিক ভবনে তালা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31