• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সখীপুরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার  

     swadhinshomoy 
    31st Aug 2025 9:17 am  |  অনলাইন সংস্করণ Print

    মো. বদরুল আলম বিপুল, সখীপুর,টাংগাইল:

    টাংগাইলের সখীপুরে হাবিব(১৫) নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

    রবিবার(৩১ আগস্ট) উপজেলার বড়চওনা ইউনিয়নের বিন্নাখাইরা গ্রামের নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করে সখীপুর থানা পুলিশ।

    নিহত হাবিব ওই এলাকার মো. লাল মিয়ার ছেলে।

    পরিবারসূত্রে জানা যায়, রাতে সবার সাথে খাবার খাওয়া শেষে হাবিব তার নিজের রুমে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম থেকে না উঠায় তার বাবা লাল মিয়া ডাকাডাকি করেন। একপর্যায়ে জানালার ফাঁক দিয়ে ছেলের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে কান্নাকাটি শুরু করেন। পরে স্থানীয়রা এগিয়ে আসলে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

    নিহত হাবিবের বাবা লাল মিয়া জানান, রাতেও ছেলের সাথে আমার কথা হয়েছে।  কেন কি কারণে এমন করলো আমি বুঝতে পারছি না।

    এ ব্যাপারে সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম ভূইয়া জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে।  ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31