• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কাকুয়ায় নদী ভাঙ্গন এলাকায় পরিদর্শন করলেন বিএনপির সম্পাদক ফরহাদ ইকবাল 

     swadhinshomoy 
    31st Aug 2025 10:13 am  |  অনলাইন সংস্করণ Print

    আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ

    টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেযারম্যান তারেক রহমান কর্তৃক প্রকাশিত রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়ন ও সম্মুখ ধারণ এবং নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

    শনিবার বিকেলে কাকুয়া ইউনিয়নে চর পৌলী বাজারে জনসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন আমি এমপি হলে সবার আগে চরবাসির পাশে থাকবো। তাদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে যাবো। আমি উন্নয়নের রাজনীতি বিশ^াস করি। তাই আপনাদের পাশে থেকে উন্নয়ন মূলক কাজ বাস্তবায়ন করতে চাই।

    সভায় কাকুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য শাহাদত হোসেন শাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুর রৌফ, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক তারিকুল ইসলাম ঝলক, জেলা কৃষকদলের সদস্য সচিব শামীমুর রহমান খান শামীম, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, মামুন সরকার, জেলা তাঁতীদলের সাবেক সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব প্রমুখ। এ সময় কাকুয়া ইউনিয়ন বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে নেতা কর্মীদের নিয়ে চর পৌলী যমুনার ভাঙ্গন পরিদর্শন করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31