• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫২ বোতল ভারতীয় মদ এবং ০৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ প্রায় তেরো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি 

     swadhinshomoy 
    31st Aug 2025 7:04 am  |  অনলাইন সংস্করণ Print
    আব্দুল ওয়াহাব জেলা প্রতিনিধি সাতক্ষীরা:

    ২৯ আগস্ট ২০২৫ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ বৈকারী, মাদরা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, চান্দুরিয়া, তলুইগাছা, পদ্মশাখরা, ভোমরা, পদ্মশাখরা, বাকাল চেকপোস্ট এবং হিজলদী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫২ বোতল ভারতীয় মদ এবং ০৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ প্রায় তেরো লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে। জানা গেছে,

    গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৪ আরবি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গেড়াখালী নামক স্থান হতে ৫২ বোতল ভারতীয় মদ আটক করে এবং ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-৪/১ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন লক্ষীদাড়ি নামক স্থান হতে ০৫ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে
    এছাড়াও, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর বিওপির বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন গোবিন্দকাটি নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-৭/৪১ এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কাপালিপাড়া নামক স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ০৮ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ভাদিয়ালী নামক স্থান হতে ১,০৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৪ আরবি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গেড়াখালী নামক স্থান হতে ২,৮৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করে। বাকাল চেকপোস্ট এর আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন চেকপোস্ট এলাকা হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার- ১৭/৭ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গোয়ালপাড়া মাঠ নামক স্থান হতে ১,০৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার- ১২/৩ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন চৌরঙ্গী মাঠ নামক স্থান হতে ৩,৫০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-২ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন আমবাগান নামক স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার- ১৩/৪ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন শিশুতলা নামক স্থান হতে ১,৪০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
    সর্বমোট ১২,৪০,০০০/- (বারো লক্ষ চল্লিশ হাজার) টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি। ২৯/০৮/২৫
    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31