• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নান্দাইল সদর প্রেস ক্লাবের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

     swadhinshomoy 
    03rd Sep 2025 10:18 am  |  অনলাইন সংস্করণ Print

    এ, টি, এম, হুমায়ুন কাদির,নান্দাইল ( ময়মনসিংহ ) প্রতিনিধিঃ

    আজ ২ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার নান্দাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হল রুমে নান্দাইল সদর প্রেস ক্লাবের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা , দোয়া ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা সারমিন সাত্তার , উপজেলা নির্বাহী অফিসার, নান্দাইল , ময়মনসিংহ, । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ, এফ, এম আজিজুল ইসলাম পিকুল সাবেক মেয়র, নান্দাইল পৌরসভা, ও খন্দকার জালাল উদ্দিন মাহমুদ অফিসার ইনচার্জ, নান্দাইল মডেল থানা। । আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক নান্দাইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক বাবুল। সিনিয়র সাংবাদিক কালের কন্ঠের রবিউল আলম ফরাজী, সিনিয়র সাংবাদিক প্রথম আলোর সাবেক সাংবাদিক , দৈনিক প্রতিধিনে রমেশ কুমার পার্থ। লন্ডন প্রবাসী ব্যারিষ্টার অপু।

    প্রধান অতিথি জনাবা সারমিন সাত্তার বলেন সাংবাদিক ও শিক্ষক দুইটি পেশা সম্মানের। সমাজের প্রতিটি মানুষের আলোর দিশারী হচ্ছে এই দুই পেশার লোক। আমি যখন তৃতীয় শ্রেণীতে পড়ে তখন ক্লাসে জীবনের লক্ষ্য রচনা লিখতে বলে আমি বড় হয়ে সাংবাদিক হব এই কথা লিখি। আমার চাচাও একজন সাংবাদিক, আমার দাদা ও ফুফুরাও বিশ্ব বিদ্যালয়ে শিক্ষক। সেই হিসেবে ছোট বেলা থেকেই দুই পেশার লোকদেরকে সম্মান করি। বস্তু নিষ্ঠা সংবাদ প্রকাশের মধ্যেই সমাজের প্রতিটি মানুষ সুন্দর সমাজ গড়ে তুলতে সাহায্য করবে।

    সাবেক মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিপুল বলেন নান্দাইল থেকে জুয়া ও মাদক নির্মূলে সাংবাদিক ও প্রশাসনের ভূমিকা অপরিসীম । নান্দাইলর সকল সাংবাদিকদের উদ্দেশ্য বলেন সত্য ও সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের যে কোন সহযোগিতা করতে আমি বদ্ধ পরিকর।

    অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন নান্দাইলের মানুষের ধৈর্য্য কম। সবাইকে ধৈর্য্য সহকারে সকল কিছু মোকাবেলা করার আহ্বান জানান। তিনি আরো বলেন যা কিছু করবেন আল্লাহু সন্তুষ্টির জন্য করবেন।

    সিনিয়র সাংবাদিক ও প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক বাবুল বলেন ১৯৭৯ সাল থেকে ছাত্র অবস্থায় সাংবাদিকতা শুরু করি। নান্দাইল সদরে কোন জায়গা না পেয়ে নান্দাইল চৌরাস্তায় প্রেস ক্লাব প্রতিষ্ঠা করি । আশা করি আগামীতে নান্দাইল সদরে আধুনিক প্রেস ক্লাব প্রতিষ্ঠার জন্য সকলের দৃষ্টি কামনা করছি। তিনি ছাত্র অবস্থায় সাংবাদিকতা পেশাকে নিরুৎসাহিত করেন।

    রবিউল আলম ফরাজী সকল সাংবাদিকদের এক সাথে মিলে মিশে কাজ করার আহ্বান জানান। সঠিক ও সত্য ও নির্ভুল তথ্য দিয়ে প্রশাসন কে সহযোগিতা করার আহ্বান জানান। কোন ব্যক্তিকে ব্যক্তিগত আক্রমণ না করে সততা ও সাহসিকতার সাথে সাংবাদিক পেশায় কাজ করার জন্য আহবান করেন।

    ব্যরিষ্টার অপু সাংবাদিকদের উদ্দেশ্য বলেন একজন আইনজীবী হিসেবে বলতে চাই একজন অপরাধী যতক্ষণ পর্যন্ত আর অপরাধ প্রমাণিত না হয় ততক্ষণ পর্যন্ত সে অপরাধী না। সুতরাং সত্য ও সঠিক তথ্যের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশ করা জন্য সকলের প্রতি দৃষ্টি আকর্ষন করেন।

    উক্ত অনুষ্ঠানে সভাপতি করেন নান্দাইল সদর প্রেস ক্লাবের সভাপতি জনাব মুখলেছুর রহমান , সঞ্চালনায় মোঃ আমকরাম হোসেন সাধারন সম্পাদক ও সাংবাদিক ও প্রভাষক মোঃ এনায়েত করিম ভূইয়া। অনুষ্ঠান শেষে দোয়া ও সম্মানিত অতিথি ও তিন সাংবাদিকদের নান্দাইল সদর প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930