• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • অবৈধ ব্যাটারি কারখানায় ৯ লাখ টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন 

     swadhinshomoy 
    04th Sep 2025 12:52 pm  |  অনলাইন সংস্করণ Print

    সজিব আহমেদ ​ভালুকা (ময়মনসিংহ): প্রতিনিধি:

    পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে পুরাতন ব্যাটারি ব্রেকিং করার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় একটি কারখানাকে ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ডোবালিয়াপাড়া এলাকায় ওয়াংশিয়াং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক্সটেনশনে এই অভিযান পরিচালনা করা হয়।
    ​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ‘পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)’ এবং ‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১’ এর সংশ্লিষ্ট ধারা ও বিধি লঙ্ঘনের দায়ে কারখানাটিকে ৯,০০,০০০/- (নয় লক্ষ টাকা) টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
    ​ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় দেখা যায়, কারখানাটি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পুরাতন ব্যাটারি ব্রেকিং কার্যক্রম পরিচালনা করছিল। এর আগেও এই কারখানা কর্তৃপক্ষ মুচলেকা দিয়েছিল যে তারা আর এমন কাজ করবে না। কিন্তু মুচলেকার শর্ত ভঙ্গ করে আবারও কার্যক্রম শুরু করায় এবার সর্বোচ্চ পরিমাণ জরিমানা করা হয়েছে।
    ​ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে কারখানার অবৈধ বিদ্যুৎ সংযোগ তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়।
    ​উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ দূষণ রোধে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930