• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শেরপুর-হালুয়াঘাট সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ 

     swadhinshomoy 
    04th Sep 2025 7:12 am  |  অনলাইন সংস্করণ Print

    আল-আমিন স্টাফ রিপোর্টার:

    শেরপুরের ঝিনাইগাতী উপজেলা ও ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্তে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল, মদ ও গরু আটক করা হয়েছে। বুধবার (৩সেপ্টেম্বর) পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

    বিজিবির প্রেস বিজ্ঞপ্তি নং-০২/২০২৫ অনুযায়ী, আটককৃত মালামালের মধ্যে রয়েছে, ৩৫ হাজার ৪শ’ পিস ভারতীয় জিলেট ব্লেড, ৯শ’ পিস বিভিন্ন প্রকার চশমা, ২৩বোতল মদ এবং ৫টি ভারতীয় গরু। এসব চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য ধরা হয়েছে প্রায় ১৬ লাখ ৮১হাজার ৫শ’ টাকা।

    অভিযান পরিচালনাকালে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

    এ প্রসঙ্গে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান জানান, সীমান্তে মাদক ও অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। সীমান্তবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান দমন এবং যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত নিরলসভাবে দায়িত্ব পালন করছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930