• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ফেনী ১আসন বেগম খালেদা জিয়ার আসন,রফিকুল আলম মজনু 

     swadhinshomoy 
    06th Sep 2025 11:56 am  |  অনলাইন সংস্করণ Print

    জিয়াউল হক,ছাগলনাইয়া উপজেলা প্রতিনিধি:

    ফেনীর ছাগলনাইয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় কলেজ রোডে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু।
    তিনি বলেন, একটি দল নির্বাচন বানচাল করতে নানা ষড়যন্ত্র করছে। সুষ্ঠু নির্বাচন হলে তারা দশটি আসনও পাবে না। ফেনী-১ আসন বেগম খালেদা জিয়ার আসন। এ আসনের জনগণ ধানের শীষের পক্ষে রায় দেবে।
    তিনি আরও বলেন, বিএনপি একটি বড় ও জনপ্রিয় দল। যারা ফ্যাসিবাদীদের আশ্রয় দেবে তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। ফ্যাসিবাদীরা দলে ভাঙন ধরানোর চেষ্টা করছে, তাই সবার সতর্ক থাকতে হবে।
    তিনি আরও বলেন, আওয়ামী লীগ বিএনপির সাথে যেসব করেছে আমরা ইচ্ছে করলে প্রতিশোধ নিতে পারতাম। কিন্তু আমরা জনগণের সেবা করে মন জয় করতে চাই এবং জনগণের অন্তরে থাকতে চাই।
    অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর আহাম্মদ মজুমদারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জালাল উদ্দিন মজুমদার, আবু তালেব, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এমএ খালেক, এয়াকুব নবী, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইউছুপ মজুমদার প্রমুখ।
    আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র‌্যালি আদালত মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930