• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মানিকছড়ি স্মৃতিধাম আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রের মধু পূর্ণিমা উদযাপন 

     swadhinshomoy 
    08th Sep 2025 7:38 am  |  অনলাইন সংস্করণ Print

    ক্যহলাচিং মারমা,খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

    খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় তিনতহরী স্মৃতিধাম আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রের নানা আয়োজনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা উদযাপন করা হয়েছে।
    এ উপলক্ষে গত (০৩- ৭ সেপ্টেম্বর) ০৫দিনব্যাপী বিহারে নানা ধরনের ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়। রবিবার সমাপ্ত অনুষ্ঠানে সকালের বিহারে আয়োজন করা হয় উপজেলা বিভিন্ন বিহারে ভান্তেদের ছোয়াই দান, বুদ্ধ পূজা, পঞ্চশীল, অষ্টশীল ও সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়। আগত দায়ক- দায়িকারা বিহারে উপস্থিত হয়ে বিহারাধ্যক্ষদের মধুসহ ফলমূল ও পানীয় দান করেন। মোমবাতি প্রজ্জ্বলন করেন ও ধর্মীয় সমবেত প্রার্থনায় অংশ নিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন।

    এ সময় বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক-দায়িকাদের উদ্দেশ্য ধর্মদেশনা দেন, স্মৃতিধাম আন্তর্জাতিক ভাবনা কেন্দ্র বিহাধ্যক্ষ স্মৃতিমিত্র ভিক্ষু। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকছড়ি বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন চেয়ারম্যান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য কুমার সুইচিংপ্রু সাইন, বান্দরবান নিবাসী ও অবসর প্রাপ্ত কাস্টমস অফিসার নুচপ্রু মারমা, চট্টগ্রাম এনবিআর পরিদর্শক মংমেরী মারমাসহ দায়ক-দায়িকারা উপস্থিত ছিলেন।
    বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে, বহু বছর আগে পূর্ণিমাতে একটি বুনো হাতি বন থেকে ফলমূল সংগ্রহ করে ও একটি বানর মৌচাকের মধু নিয়ে তপস্যারত বুদ্ধকে দান করেছিল। ওই কাহিনি অনুসারে প্রতিবছর পূর্ণিমা তিথিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা নানা আয়োজনে দিনটি স্মরণ করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930