মোঃ আবদুল মোতালেব,স্টাফ রিপোর্টার-নোয়াখালী:
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (বাকিএ) গভঃ রেজিঃ নং ১০২৮/৯৮,কেন্দ্রীয় কার্যালয় ৫৯/৩, ব্রাহ্মণ চিরণ, ঢাকা-১২০৩ এর নোয়াখালীর কবিরহাট উপজেলা শাখা কমিটি গঠিত হয়েছে।
শনিবার ( ০৬ সেপ্টেম্বর ) সকাল ১০টায় কবিরহাট উপজেলার আনিসুল হক নবারুন একাডেমীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ( বাকিএ) কবিরহাট উপজেলা শাখা কর্তৃক উপজেলা কমিটি গঠনের লক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় আনিসুল হক নবারুন একাডেমীর প্রধান শিক্ষক মুহাম্মদ আবদুর রহিম এর সভাপতিত্বে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানের প্রধানগণ ও প্রতিষ্ঠান প্রধানদের প্রতিনিধিগণ, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (বাকিএ) বৃহত্তর নোয়াখালী আঞ্চলিক কমিটির উপদেষ্টা খায়রুল বাশার ও বাকিএ বৃহত্তর নোয়াখালী আঞ্চলিক কমিটির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের এর উপস্থিতিতে ব্যাপক আলোচনা ও পর্যালোচনায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (বাকিএ) কবিরহাট উপজেলা কমিটি গঠিত হয়েছে।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (বাকিএ) কবিরহাট উপজেলা কমিটির সভাপতি হিসেবে আনিসুল হক নবারুন একাডেমীর প্রধান শিক্ষক মুহাম্মদ আবদুর রহিম ও সাধারণ সম্পাদক হিসেবে কবিরহাট কেজি স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন কে নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- আনিসুল হক নবারুন একাডেমীর সহকারী শিক্ষক মাওলানা ছাইফ উল্যাহ- সহ-সভাপতি, একই একাডেমীর সহকারী শিক্ষক মাঈন উদ্দিন- কোষাধ্যক্ষ, ভূঁঞারহাট পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মো: রাসেল- সাংগঠনিক সম্পাদক, তাজল হক মডেল স্কুলের প্রধান শিক্ষক আবুল হোসেন-শিক্ষাসচিব, আবুল কাশেম পারভেজ- সহ-সাংগঠনিক সম্পাদক।
এসময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক মানবজমিন এর কবিরহাট উপজেলা প্রতিনিধি, কবিরহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান, কবিরহাট মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও কবিরহাট উপজেলা সমাজ কল্যাণ পরিষদের সভাপতি-সাংবাদিক জহুরুল হক চৌধুরী জহির, অরবিট কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক জুলেখা আক্তার প্রমুখ।

