swadhinshomoy
15th Sep 2025 1:13 pm | অনলাইন সংস্করণ Print
আল-আমিন স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা:
আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪সেপ্টেম্বর) শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, তরফদার মাহমুদুর রহমান।
এ সময় পুলিশ সুপার, মোঃ আমিনুল ইসলাম, প্রতিনিধি ক্যাম্প, কমান্ডার, শেরপুর আর্মি ক্যাম্প, সিভিল সার্জন, ডাঃ মুহাম্মদ শাহীন, উপঅধিনায়ক, ৩৯ বিজিবি সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুধীজন উক্ত সভায় অংশগ্রহণ করেন।
সভায় জেলার সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিতকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

