• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নোয়াখালী জেনারেল হাসপাতালে র‌্যাবের অভিযান, ৭ দালাল আটক 

     swadhinshomoy 
    21st Sep 2025 5:24 pm  |  অনলাইন সংস্করণ Print

    স্টাফ রিপোটার, মোঃ ইসমাইল হোসেন, নোয়াখালী:

    ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রবিবার সকাল ৮টা থেকে দুপুর ১১টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

    র‌্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মিথুন কুমার কুণ্ডুর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন—মিলন (৩৫), রতন (৩৮), হারুন (৩৫), সাজিব (২৫), স্বপন (৪৪), মাসুদ (৪৫) ও আকরাম হোসেন (২৫)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

    র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে এই চক্র হাসপাতালের রোগীদের প্রলুব্ধ করে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেত। রোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।

    কোম্পানি কমান্ডার মিথুন কুমার কুণ্ডু বলেন, “রোগীদের চিকিৎসা সেবা সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930