• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ধর্মপাশায় জাল সনদ তৈরির অভিযোগে ২ তরুণের ১৫ দিনের কারাদণ্ড 

     swadhinshomoy 
    24th Sep 2025 3:34 pm  |  অনলাইন সংস্করণ Print

    জাকিয়া সুলতানা,ধর্মপাশা প্রতিনিধি,সুনামগঞ্জঃ

    সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জন্ম নিবন্ধন সনদে বয়স বাড়ানোর জন্য এস এস সি পরীক্ষার জাল সনদ তৈরি করার অপরাধে ২ তরুণকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায় এই দন্ডাদেশ প্রদান করেন।
    দন্ডপ্রাপ্তারা হল,ধর্মপাশা সদর ইউনিয়নের মহিষের বাতান গ্রামের মোঃ স্বপন মিয়া (১৯) ও উকিলপাড়া মহল্লার শফিকুল ইসলাম রাব্বি (২০)। রাব্বি সদর বাজারের মহসিন টেলিকম এন্ড ফটোস্ট্যাট ডিজিটাল স্টুডিওতে কর্মচারী হিসেবে কাজ করে।
    জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে স্বপন মিয়া জন্ম নিবন্ধন সনদে বয়স বাড়াতে এস এস সির জাল সনদসহ নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গেলে তার সনদপত্র জাল বলে সন্দেহ হলে নির্বাহী কর্মকর্তা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া সনদপত্রটি জাল বলে স্বপন স্বীকার করে।
    এরপর নির্বাহী কর্মকর্তা সন্ধ্যা ৫ টা ৪৫ মিনিটে স্বপনকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট দোকানে অভিযান চালান। সেখান থেকে একটি ল্যাপটপ জব্দ করা হয়, যাতে এস এস সি পাশের জাল সনদ, জাতীয় পরিচয় পএ তৈরির প্রমাণ এবং চিকিৎসকের স্ক্যান করা স্বাক্ষর পাওয়া যায়। এ সময় স্বপন ও শফিকুল ঘটনাটি স্বীকার করে। পরে ভোক্তা অধিকার আইন, ২০০৯- এর ৫০ ধারা অনুযায়ী তাঁদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
    রাত ৮টা২০ মিনিটের সময় দোকানটি সিলগালা করা হয় এবং ল্যাপটপ সহ আসামীদের থানায় সোর্পদ করা হয়। থানার পুলিশ প্রশাসন আসামীদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930