• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মহাদেবপুরে উৎসব মুখোর পরিবেশে জেলার সর্বোচ্চ সংখ্যক মন্দিরে শারদীয় দুর্গোৎসব 

     swadhinshomoy 
    28th Sep 2025 12:52 pm  |  অনলাইন সংস্করণ Print

    গৌতম কুমার মহন্ত, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

    বছর ঘুরে আবারো আনুষ্ঠানিক ভাবে ৫ দিনব্যাপী হিন্দু সম্প্রদায়ের বৃহতম শারদীয় দুর্গা উৎসব ২৮ সেপ্টেম্বর রবিবার থেকে শুরু হচ্ছে।ষষ্ঠী তিথির মধ্যে দিয়ে শুরু হওয়া এ দুর্গোৎসব চলবে বিজয়া-দশমী পর্যন্ত।এ উপলক্ষে উপজেলার প্রতিটি দুর্গা মন্দির ডেকোরেশন ও আলোকসজ্জার মাধ্যমে দর্শনার্থীদের চোখে দৃষ্টি নন্দন করার চেষ্টা করেছে মন্দির কমিটি গুলো। বিগত বছর গুলোর মত এবছরও বিজয়া দশমীরদিন উপজেলার সদরের আত্রাই নদীতে নৌকা বাইচ শেষে সন্ধ্যায় দেবী-দুর্গার বিসর্জন দেয়া হবে বলে উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি রতন কুমার মন্ডল জানান।দুর্গাপূজা উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে সনাতন ধর্মাবলম্বীসহ অন্যান্য সম্প্রদায়ের মানুষদের মধ্যেও উৎসব মুখোর পরিবেশ বিরাজ করছে।এ পুজা উপলক্ষে কোন বিশেষ মহল বা গোষ্ঠী সাম্প্রদায়িক সম্পৃতি বিনষ্টের অপচেষ্টা করলে আইন শৃংখলা বাহিনী কঠোর হস্তে দমন করবে বলে হুসিয়ারী দিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান বলেন, দুর্গা মন্দির গুলোর নিরাপত্তায় উপজেলা প্রশাসন,আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরা বৃদ্ধির পাশাপাশি কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবে।হয়েছে।এছাড়াও দুর্গোৎসব উপলক্ষে সার্বিক নিরাপত্তায় সার্বক্ষণিক উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামী দলের স্থানীয় নেতাকর্মীরা মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ রাখছেন।এবছর উপজেলার ১৫৮ টি স্থায়ী এবং অস্থায়ী মন্দিরে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।উৎসব মুখোর পরিবেশ দুর্গা পূজা উৎপাদনে উপজেলার ১৫৮ টি স্থায়ী এবং অস্থায়ী মন্দিরে সরকারি ভাবে ৭৯ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930