স্টাফ রিপোর্টার : মোঃ ইসমাইল হোসেনঃ
নোয়াখালী সেনবাগ উপজেলার গাজিরহাট এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি” প্রচারে লিফলেট বিতরণ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক।
সোমবার ২৯ সেপ্টেম্বর বিকেলে তিনি গাজিরহাট বাজারের ব্যবসায়ী, দোকানদার, অটোরিকশা ও সিএনজি চালক, যাত্রীসহ সর্বস্তরের মানুষের হাতে কর্মসূচির লিফলেট তুলে দেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
লিফলেট বিতরণ শেষে জয়নাল আবেদীন ফারুক শরদীয় দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সেনবাগ মন্দির, কল্যান্দি মন্দির ও সেবার হাট মন্দির পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি ছমির মুন্সির হাট শাখা বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন করেন।
এ সময় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

