swadhinshomoy
02nd Oct 2025 6:19 pm | অনলাইন সংস্করণ Print
নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
শারদীয় দুর্গাপুজা উপলক্ষে, ফরিদপুর জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ট্রাফিক) মোহাম্মদ সুলাইমান
(পিপিএম)।
(৩০ সেপ্টেম্বর) মঙ্গলবার ফরিদপুর জেলার কোতয়ালী এবং মধুখালী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
এ-সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল (পিপিএম)।
পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি মহোদয় পূজা আয়োজক কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং পূজায় আগত দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পূজা মন্ডপের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন এবং বলেন, দেশেে দুর্গাপূজাকে শান্তিপূর্ণ আনন্দঘন ও নির্বিঘ্ন করতে পুলিশের প্রত্যেকটি সদস্য প্রস্তুত আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো গোষ্ঠী বা স্বার্থান্বেষী মহল যাতে গুজব সৃষ্টি ও উস্কানিমূলক প্রচারণার মাধ্যমে অথবা অন্য কোন উপায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চালাতে না পারে সেদিকে সার্বক্ষণিক নজরদারি চলমান রয়েছে। মোতায়েনকৃত পুলিশ সদস্য ছাড়াও সাদা পোশাকে ডিবি ও গোয়েন্দা শাখার সদস্যরা মাঠে কাজ করছে। এছাড়াও তিনি ধর্ম-বর্ণ-পেশা নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।
এ-সময় আরোও উপস্থিত ছিলেন, ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, (মধুখালী সার্কেল) মোঃ আজম খান, কোতয়ালী থানা অফিসার ইনচার্জ মোঃ আসাদউজ্জামান, মধুখালী থানা অফিসার ইনচার্জ মোঃ নুরুজ্জামানসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিগণ।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

