• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নান্দাইলে ‘জাতীয় কন্যা শিশু দিবস ও স্বপ্নসারথি’ গ্র্যাজুয়েশন অনুষ্ঠান 

     swadhinshomoy 
    09th Oct 2025 3:16 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃনোমান মিয়া,সংবাদদাতাঃ

    ময়মনসিংহের নান্দাইলে উপজেলা প্রশাসন ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) কর্তৃক স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অদ্য বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
    উপজেলা নির্বাহী অফিসার জনাব শারমিনা সাত্তার এর সভাপতিতে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব রাশিদা রহমান , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব সেলিম রেজা।এছাড়াও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ডেপুটি ম্যানেজার বিশ্বনাথ কুন্ডু ময়মনসিংহ। শামীমা আক্তার অফিসার সামাজিক ক্ষমতায়ন ও আইনের সুরক্ষা কর্মসূচি নান্দাইল ময়মনসিংহ।
    এ সময় সাংবাদিক স্বপ্নসারথির ২৬ কিশোরী অভিভাবক ও বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
    বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের ভূমিকার প্রশংসা করে উপজেলা নির্বাহী অফিসার বলেন, তোমরা যারা বাল্যবিয়ের ঝুঁকি থেকে মুক্তি পেয়েছ তারা শুধু নিজেদের নয় তারা পরিবারেরও দায়িত্ব নিতে পারবে। এবং একজন নারী সুযোগ পেলে পুরুষের চেয়েও বেশি অংশগ্রহণ করতে পারে সমাজ উন্নয়নে। গ্র্যাজুয়েট কিশোরীদের প্রতি আহ্বান জানান, তারা ব্র্যাক থেকে জীবন দক্ষতা সেশন পেয়েছে তারা যেন তাদের আশেপাশের যত ঝরে পড়া কিশোরী রয়েছে তাদের যেন এ দক্ষতা শেয়ার করেন এবং ভবিষ্যতের উজ্জ্বল নেতৃত্ব গঠনে অংশগ্রহণ করেন।
    নান্দাইলে ৮টি গ্রামের ১৩ থেকে ১৭ বছর বয়সী স্বপ্নসারথি কিশোরীদের নিয়ে ২৭ টি জীবন দক্ষতা মূলক সেশন করছেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে এই কার্যক্রম আরো বাড়ানো হবে। আজকে যারা বাল্য বিয়ে নামক ব্যাধি থেকে নিজেদের মুক্ত রেখে ১৮ বছর পূর্ণ করেছে সেই সকল স্বপ্ন সারথি কিশোরীদের নিয়ে গ্র্যাজুয়েশন সিরমনি অনুষ্ঠানে গ্র্যাজুয়েট কিশোরীদর ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এবং তাদের হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031