• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সেনবাগে কিশোর গ্যাংয়ের উৎপাত বৃদ্ধি! অস্ত্রসহ দুই যুবক আটক 

     swadhinshomoy 
    09th Oct 2025 3:23 pm  |  অনলাইন সংস্করণ Print

    স্টাফ রিপোর্টার: মোঃ ইসমাইল হোসেন:

    নোয়াখালীর সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের মইজদিপুর দিলদার মার্কেট এলাকায় কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

    চাইনিজ ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ালে স্থানীয় জনতা তাৎক্ষণিকভাবে দুইজনকে ধরে পুলিশে খবর দেয়। পরে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেফতার করে।

    গ্রেফতারকৃতরা হলো— মোঃ শাহাদাত হোসেন (১৮), ৬নং কাবিলপুর ইউনিয়নের দই ব্যাপারী বাড়ির সাইফুল ইসলামের ছেলে, এবং মোঃ বাবলু (২০)। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

    পুলিশ জানায়, আটক দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে বুধবার (৮ অক্টোবর) দুপুরে নোয়াখালী বিচারিক আদালতে পাঠানো হয়েছে।

    স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়ে গেছে। পুলিশ ও স্থানীয়দের দ্রুত পদক্ষেপে এলাকায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031