শেখ আহাম্মেদ চট্টগ্রামঃ
চট্টগ্রাম নগরীর বন্দর, পতেঙ্গা ও ইপিজেড এলাকার গুরুত্বপূর্ণ বিমানবন্দর সড়কে যানজট এখন যেন নিত্যদিনের যন্ত্রণায় পরিণত হয়েছে। কোনোভাবেই কমছে না এই যানজট। সকাল থেকে গভীর রাত পর্যন্ত সড়কজুড়ে ট্রাক, লরি, কাভার্ড ভ্যান ও কনটেইনারবাহী যানবাহনের দীর্ঘ সারি যেন স্থবির করে দিচ্ছে বন্দর এলাকার জীবনযাত্রা।
ট্রাফিক বিভাগ জানিয়েছে, বন্দর এলাকায় যানজটের অন্যতম প্রধান কারণ হলো— বন্দর কর্তৃপক্ষের অব্যবস্থাপনা, ধীরগতির গাড়ি প্রবেশ প্রক্রিয়া এবং পর্যাপ্ত প্রবেশ গেইটের অভাব। ফলে বন্দরে প্রবেশ ও প্রস্থানমুখী পণ্যবাহী যানবাহন ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকছে।
এক ট্রাফিক কর্মকর্তার বলেল, “বন্দর এলাকায় প্রবেশের প্রধান গেইটগুলোতে যানবাহন প্রবেশে ভয়াবহ ধীরগতি দেখা যায়। সীমিত প্রবেশপথ এবং একাধিক চেকিং পয়েন্টের কারণে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।”
অপরদিকে বন্দর গেইটমুখী রাস্তায় দাঁড়িয়ে থাকা একাধিক ট্রলি ও কাভার্ড ভ্যানচালক জানিয়েছেন, গেইটের সার্ভার সমস্যা, কর্মীদের অকার্যকর ব্যবস্থাপনা ও কার্যক্রমে অনিয়মিত বিরতি যানজটকে আরও তীব্র করে তুলছে।
চালকরা বলে

