swadhinshomoy
16th Oct 2025 7:26 pm | অনলাইন সংস্করণ Print
রিপোর্টার কুমিল্লা
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল, কুমিল্লা উত্তর জেলা শাখার অধীনস্থ দাউদকান্দি উপজেলার অর্ন্তগত বারপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে না, এই মর্মে আগামী ২৪ ঘন্টার মধ্যে জাতীয়তাবাদী শ্রমিকদলের উপজেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কাছে সংগঠনের উপজেলা কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।
দাউদকান্দি উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম বলেন আমরা শুনতে পেয়েছি ট্রাক্টর মালিকদের কাছ থেকে বিভিন্ন সময় চাঁদা দাবি করে আসছিলেন আমরা বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে ঐ অভিযোগের ভিত্তিতে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

