• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শাহ আমানত বিমানবন্দরে ১৯ লাখ টাকার সিগারেট জব্দ 

     swadhinshomoy 
    16th Oct 2025 6:58 pm  |  অনলাইন সংস্করণ Print

    শেখ আহাম্মেদ চট্টগ্রাম:

    চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমান থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে প্রায় ১৯ লাখ টাকার সিগারেট ও মোবাইল ফোন জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

    বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে মাস্কাট থেকে সালাম এয়ারের ফ্লাইটে আসা দুই যাত্রী — মোহাম্মদ সেলিম ও দিলিপ দাশের কাছ থেকে এসব পণ্য জব্দ করা হয়।

    বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, কাস্টমস, এনএসআই, ডিজিএফআই ও শুল্ক গোয়েন্দা যৌথভাবে ব্যাগেজ তল্লাশি চালায়। এতে ৫৩৬ কার্টন সিগারেট (মূল্য ১৮ লাখ ৭৬ হাজার টাকা) এবং ৮টি স্মার্টফোন (মূল্য ৪ লাখ ৪০ হাজার টাকা) পাওয়া যায়।

    মোহাম্মদ সেলিমের ব্যাগ থেকে ২৬৬ কার্টন সিগারেট ও ৪টি গুগল পিক্সেল ফোন, আর দিলিপ দাশের কাছ থেকে ২৭০ কার্টন সিগারেট, ২টি গুগল পিক্সেল ও ২টি সনি এক্সপেরিয়া ফোন উদ্ধার করা হয়।

    ব্যাগেজ বিধিমালা ২০২৫ অনুযায়ী আমদানি নিয়ন্ত্রিত পণ্য বহনের দায়ে পণ্যগুলো ডিএম মূলে আটক করা হয়েছে। তবে যাত্রীদের মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031