• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বিজিবির অভিযানে কোটি টাকার পণ্য জব্দ 

     swadhinshomoy 
    19th Oct 2025 5:28 pm  |  অনলাইন সংস্করণ Print

    সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ:

    হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ২৪ ঘণ্টায় পৃথক দুটি অভিযানে প্রায় ১ কোটি ৪৭ লাখ ৯৫ হাজার টাকার ভারতীয় চোরাচালানী পণ্য ও যানবাহন জব্দ করেছে।

    বিজিবি জানায়, ১৭ অক্টোবর রাতে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৮৩৬৭) থামিয়ে তল্লাশি চালানো হয়। ট্রাকের ভেতরে মাছের খাবার ও সারের বস্তার আড়ালে লুকানো ভারতীয় জিরা উদ্ধার করা হয়। পণ্যের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। জব্দকৃত ট্রাকসহ পণ্যের মূল্য আনুমানিক সোয়া এক কোটি টাকা।

    পরদিন ১৮ অক্টোবর সকালে সাতছড়ি-চুনারুঘাট সড়কে বিজিবির আরেকটি টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় কাশ্মীরি শাল, শাড়ি, থ্রিপিস, জিরা ও ফুচকা জব্দ করে। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ২২ লাখ ৮০ হাজার টাকা।

    জব্দকৃত পণ্য ও ট্রাক হবিগঞ্জ কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।
    বি জি বি জানায় চোরাচালানরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031