• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চরফ্যাশনে বিএনপির আলোচনা সভা ও লিফলেট বিতরণ 

     swadhinshomoy 
    19th Oct 2025 5:25 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ মিজানুর রহমান,ভোলা প্রতিনিধ:

    ভোলার চরফ্যাশন উপজেলার আহম্মদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের হাজিরহাট বাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় আহম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামাল খোকন মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ও দুলারহাট থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিক মাতাব্বর।

    এসময় অ্যাডভোকেট সিদ্দিক মাতাব্বর বলেন, “চরফ্যাশন ও মনপুরার মাটি ও মানুষের জন্য বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম দীর্ঘ ৩৫ বছর ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কাজ করে যাচ্ছেন। তিনি সবসময় দলকে সংগঠিত করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে নিবেদিত ছিলেন।”

    তিনি আরও বলেন, “গত ১৭ বছর ধরে বিএনপির ক্রান্তিকালে নাজিম উদ্দিন আলম ছাড়া এই অঞ্চলের শ্রমজীবী মানুষের খোঁজ খবর কেউ নেয়নি। অথচ এখন পত্রপত্রিকায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতার অভাব নেই—তারা শুধু পোস্টার, ব্যানার আর ফেস্টুনে নেতা হয়ে উঠেছেন, কিন্তু কখনোই কর্মীদের পাশে ছিলেন না। চরফ্যাশনের মানুষ এখনো আশা করে, নাজিম উদ্দিন আলম বিএনপির মনোনয়ন নিয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসবেন।”

    সভায় ইউনিয়নের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ বাস্তবায়নের লক্ষ্যে ৩১ দফা কর্মসূচির প্রচারণায় নাজিম উদ্দিন আলমের পক্ষে লিফলেট বিতরণ করেন বিএনপির নেতা অ্যাডভোকেট সিদ্দিক মাতাব্বর।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031