• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নজরুল বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থীদের মাঝে উন্মুক্ত কুরআন বিতরণ করল ছাত্রশিবির 

     swadhinshomoy 
    23rd Oct 2025 3:27 pm  |  অনলাইন সংস্করণ Print

    রুবেল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৭০০ এর অধিক পবিত্র কুরআন বিতরণ করেছে নজরুল বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ  ইসলামী ছাত্রশিবির।

    বুধবার (২২ অক্টোবর) দুপুর ২ টা থেকে ৩ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে  এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    শাখা ছাত্রশিবিরের সভাপতি  সা’দ কবির বলেন,“বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আজকের আমাদের এই কর্মসূচি ফ্রি কোরআন বিতরণ মূলত এটি আমাদের নিয়মিত কর্মসূচি। আমরা এরকম প্রকাশ্যে প্রায় ১৭ বছর করতে পারিনি। এখন সুযোগ পেয়ে এটাকে উন্মুক্ত আকারে নিয়েছি। আমরা নিয়মিত এই কর্মসূচি পালন করি, আর আজকের এই কর্মসূচি পালনে দুইটি বিষয়কে সামনে রেখেছি। একটি হলো শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ, আর অন্যটি হলো আমাদের একটি প্রতিবাদ।

    আপনারা অবগত আছেন, নোয়াখালীতে একটি মসজিদের মধ্যে ‘দারসুল কোরআন প্রোগ্রাম’ চলছিল। সেই জায়গায় বিএনপি এবং ছাত্রদলের কিছু সন্ত্রাসী হামলা করে এবং সেটিকে ভণ্ডুল করে দেয়। আমরা তার প্রতিবাদস্বরূপ আজকে ভালো কাজের মাধ্যমে সেই প্রতিবাদটি প্রদর্শন করতে চাচ্ছি।”

    তিনি আরও বলেন,”আজকের এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো তরুণ সমাজের মূল্যবোধের জায়গাটাকে আরও বলিষ্ঠ করা। যেন কোরআনের আলো সমাজে ছড়িয়ে যায়। আমরা চাই তরুণ সমাজ কোরআন পড়ুক, এবং কোরআন পড়ার মাধ্যমে নিজেদের জীবন গড়ুক, সমাজ গড়ুক, দেশ গড়ুক। একটি মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে যেন আমরা ভূমিকা রাখতে পারি এটাই আমাদের চাওয়া।”

    এই কর্মসূচি সম্পর্কে  পপুলেশন সায়েন্স বিভাগের  ১ম বর্ষের শিক্ষার্থী সায়মা সুলতানা সামি বলেন,” আজকের এই কোরআন বিতরণের আয়োজন যারা করেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। কারণ, কোরআন শরীফ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রত্যেকেরই উচিত প্রতিদিন এটি পড়া। আমরা চাই, প্রতিবছর এরকম আয়োজন করা হোক। আমরা এটার জন্য খুবই খুশি।”

    একই বিভাগের আর একজন শিক্ষার্থী শরাজিউর রহমান রাজীব বলেন, “ছাত্রশিবির একটি ভালো আয়োজন করেছে। তারা প্রতিটি ক্যাম্পাসে কোরআন বিতরণ করছে। এতে আমরা সকলে অনুপ্রাণিত। সবাই দীনের প্রতি আরও বেশি উৎসাহী হবে।

    উল্লেখ্য, কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সকল সদস্য ও কর্মীরা উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031