• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আকমল আলী ঘাটে যৌথ অভিযানে ৪টি বোট আটক, জরিমানা ৮৫ হাজার টাকা 

     swadhinshomoy 
    25th Oct 2025 6:05 pm  |  অনলাইন সংস্করণ Print

    শেখ আহাম্মেদ চট্টগ্রাম:

    মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫ উপলক্ষে চট্টগ্রামের আকমল আলী ঘাটে মৎস্য অধিদপ্তর, জেলা প্রশাসন, বাংলাদেশ নৌবাহিনী ও মেট্রোপলিটন পুলিশের যৌথ অভিযানে ৪টি বোট আটক করা হয়েছে।

    অভিযান চলাকালীন বোটগুলো থেকে ২ দশমিক ৫ মেট্রিক টন ইলিশ মাছ ও ১২ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ মাছ জেলা সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন এতিমখানা ও আশ্রয়কেন্দ্রে বিতরণ করা হয়, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

    এছাড়া জব্দ করা অবৈধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
    মোবাইল কোর্টের মাধ্যমে নিষিদ্ধকালীন সময়ে সাগরে মাছ ধরার অপরাধে বোট মালিকদের মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    অভিযানে উপস্থিত ছিলেন
    মিজ সালমা বেগম, জেলা মৎস্য কর্মকর্তা (চট্টগ্রাম);
    মিজ জান্নাতুল ফেরদৌস, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন (চট্টগ্রাম);
    মোঃ সোহরাব উদ্দিন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার, বাংলাদেশ নৌবাহিনী।

    এছাড়া আরও উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান, মৎস্য জরিপ কর্মকর্তা; ইপিজেড থানা পুলিশ, নৌ পুলিশ ও সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধিরা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031