• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে ব্রাহ্মণবাড়িয়ায় জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    01st Nov 2025 3:54 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃরেজাউল হক রহমত ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

    “শান্তি ও স্থিতিশীলতার আহ্বান” স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রাণকেন্দ্রে মুক্তমঞ্চে জাকের পার্টির এক বিশাল জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

    অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জাকের পার্টির সভাপতি মোঃ সেলিম কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা আমির ফয়সল মোজাদ্দেদী।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক খাদেম আলমগীর শাহ। এছাড়াও বক্তব্য রাখেন জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন রুমেল।

    সভায় বক্তারা দেশজুড়ে শান্তি, স্থিতিশীলতা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান। তারা বলেন, জাকের পার্টি সর্বদা মানবতা, দেশপ্রেম ও সামাজিক সম্প্রীতির পক্ষে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

    অনুষ্ঠানে সদর ও বিভিন্ন উপজেলার জাকের পার্টির সভাপতি, সাধারণ সম্পাদকসহ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। জনসভা শেষে একটি শান্তির র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30