• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কুমিল্লা তিতস মজিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: ফারুক মিয়াকে (৫৩) অস্ত্রসহ গ্রেপ্তার 

     swadhinshomoy 
    03rd Nov 2025 6:21 pm  |  অনলাইন সংস্করণ Print

    আল রোকন,রিপোর্টার কুমিল্লা:

    কুমিল্লা তিতাস উপজেলা ও দাউদকান্দি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা ক্যাপ্টেন সোয়ানুর এর নেতৃত্বে তিতাস থানা পুলিশ রবিবার ভোর রাতে উপজেলার শাহপুর এলাকার সাদেক বেপারীর বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় সদেকের বাড়ির আশেপাশের এলাকায় তল্লাশি করে ১টি পাইপগান, ৭টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

    গ্রেপ্তারকৃত ফারুক মিয়া চেয়ারম্যান উপজেলার শাহপুর গ্রামের মৃত আনু মিয়া চেয়ারম্যানের ছেলে। পরে একই রাতে শাহপুর উত্তরপাড়া জজ মিয়ার বাড়ির সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, ৪ রাউন্ড সীসা কার্তুজও উদ্ধার করা হয়।

    বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: খালেদ সাইফুল্লাহ্ বলেন, “উপজেলার শাহপুর গ্রামে পৃথক স্থানে অভিযান চালিয়ে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। এবং গ্রেপ্তারকৃত ফারুক মিয়াকে অস্ত্র আইনসহ মোট ২টি মামলায় সোমবার সকালে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।”

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30