• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সৈয়দপুরে সমবায় দিবস পালিত 

     swadhinshomoy 
    03rd Nov 2025 4:01 pm  |  অনলাইন সংস্করণ Print

    জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা প্রতিনিধিঃ সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুরেও ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শনিবার (১নভেম্বর) সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

    “সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” দিবসের এবারের প্রতিপাদ্যের ওপর সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহদী ইমাম।
    সৈয়দপুর উপজেলা সমবায় অফিসার মো. মাহফুজার রহমানের সভাপতিত্বে এবং সহকারী পরিদর্শক মো. রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাফেজ মো. আব্দুল মুনতাকিম, নায়েবে আমীর ও আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম এবং সৈয়দপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি ও লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা প্রমুখ।
    শেষে উপজেলা সমবায় বিভাগের নিবন্ধনকৃত সফল ছয়টি সমবায় সমিতিকে পুরস্কৃত করা হয়। পুরস্কার হিসেবে সমিতিগুলোকে একটি করে ক্রেস্ট প্রদান করা হয়েছে। এ সব সফল সমবায় সমিতির কর্মকর্তাদের হাতে ক্রেস্ট তুলে দেন অনুুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহদী ইমাম। পুরস্কারপ্রাপ্ত সমবায় সমিতিগুলো হচ্ছে, সৈয়দপুর নগর উন্নয়ন শ্রমজীবী সমবায় সমিতি লিঃ, সততা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ, সোনালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ, ইউনাইটেড সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিঃ, শাপলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ, সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমবায় সমিতি লিঃ।
    এর আগে সৈয়দপুর উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের কর্মসূচির শুভ সূচনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহদী ইমাম জাতীয় পতাকা ও উপজেলা সমবায় অপিসার মো. মাহফুজার রহমান সমবায় পতাকা উত্তোলন করেন। এ সময় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মো. আব্দুল গফুর সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। সৈয়দপুর উপজেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে সামনের সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সমবায় অফিস থেকে নিবন্ধনকৃত বিভিন্ন সমবায় সমিতির বিপুল সংখ্যক সদস্যরা অংশ নেন ৷

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30