মোঃ নুর-বীন আব্দুর রহমান রাহাত,প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে এখন সরগরম আলোচনা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইতোমধ্যে সারাদেশে প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করেছে। এই নির্বাচনে পাবনা-১ (সাথিয়া) আসনে দলের সম্ভাব্য প্রার্থী ও মনোনয়ন প্রত্যাশী হিসেবে বিশেষভাবে আলোচনায় রয়েছেন দলের নিবেদিতপ্রাণ, ত্যাগী ও প্রবাসে রাজনীতিতে সক্রিয় নেতা শের আলী খান স্বপন।
শের আলী খান স্বপনের রাজনৈতিক যাত্রা শুরু ছাত্রজীবন থেকেই। তরুণ বয়সে তিনি বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতির সঙ্গে যুক্ত হন। তখন থেকেই দলের নানা কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ করে তিনি তৃণমূল পর্যায়ে জনপ্রিয়তা অর্জন করেন।
পরে প্রবাস জীবনে গিয়েও তিনি দলের কার্যক্রমে যুক্ত ছিলেন এবং প্রবাসে বিএনপির রাজনীতিকে সংগঠিত করা, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দলের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং দেশের রাজনীতির সঙ্গে প্রবাসের সংযোগ তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
প্রবাসের মাটিতে থেকেও শের আলী খান স্বপন বিএনপির নীতি-আদর্শকে প্রচার করেছেন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে দলের পক্ষে বক্তব্য রেখেছেন এবং প্রবাসী নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখতে অক্লান্ত পরিশ্রম করেছেন। তাঁর এই নিরলস প্রচেষ্টায় প্রবাসে বিএনপির অবস্থান আরও শক্তিশালী হয়েছে।
রাজনীতির পাশাপাশি শের আলী খান স্বপন একজন সমাজসেবক ও মানবিক নেতা হিসেবেও সুপরিচিত। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, অসহায়দের সহায়তা করা, শিক্ষার্থীদের সহযোগিতা এবং দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো,এসব কার্যক্রমের মাধ্যমে তিনি জনমানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
তিনি বিশ্বাস করেন, “রাজনীতি মানে শুধু ক্ষমতায় আসা নয়; রাজনীতি মানে মানুষের জন্য কাজ করা, সমাজকে এগিয়ে নেওয়া এবং অন্যের কল্যাণে নিজেকে উৎসর্গ করা।”
স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও তৃণমূল কর্মীরা বলেন, “শের আলী খান স্বপন এমন একজন নেতা, যিনি দলের দুঃসময়েও পিছিয়ে যাননি। প্রবাসে থেকেও তিনি দলের জন্য কাজ করেছেন, আর দেশে ফিরেও সংগঠনকে শক্তিশালী করতে কাজ করবে। এমন নিবেদিতপ্রাণ নেতারাই ভবিষ্যতে দলের প্রকৃত শক্তি।”
দলের মধ্যে এখন আলোচনা, পাবনা-১ আসনে যদি ধানের শীষ প্রতীক নিয়ে শের আলী খান স্বপন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান, তাহলে তিনি তৃণমূলের শক্তিকে একত্রিত করে একটি শক্তিশালী গণজোয়ার সৃষ্টি করতে পারবেন।
স্থানীয় কর্মীদের প্রত্যাশা,তিনি পাবনা-১ আসনের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন এবং বিএনপির পতাকা আবারও উঁচু করে তুলবেন।
অভিজ্ঞতা, নেতৃত্বগুণ, জনপ্রিয়তা ও ত্যাগী মানসিকতার কারণে এখন অনেকেই বলছে, “শের আলী খান স্বপনই সেই উপযুক্ত প্রার্থী, যিনি পাবনা-১ আসনে বিএনপিকে নতুনভাবে জাগিয়ে তুলতে পারেন।”

