সজিব আহমেদ,ভালুকা ময়মনসিংহ: প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক গণসংযোগ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার ১৬-১১-২৫ ইং তারিখে ৭নং মল্লিক বাড়ি ইউনিয়নে সর্বসাধারণের সাথে এই উঠান বৈঠক ও শাড়ি-লুঙ্গি বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়।
উক্ত জনগুরুত্বপূর্ণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম সাহেব।
উঠান বৈঠকে আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী রাষ্ট্র মেরামতের ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন এবং সাধারণ জনগণের কাছে এই কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করেন। বৈঠক শেষে এলাকার দুঃস্থ মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সম্মানিত সদস্যবৃন্দ, এবং উপজেলা বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উপস্থিত নেতারা ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জননেতা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম সফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

