• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ধর্ষণ মামলার আসামী রণধীর গ্রেফতার 

     swadhinshomoy 
    19th Nov 2025 4:55 pm  |  অনলাইন সংস্করণ Print

    সারোয়ার নেওয়াজ শামীম –

    হবিগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার একমাত্র আসামি রণধীর গোপ (৪০) কে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার বিকালে ঢাকা র‌্যাব-৩ এর একটি দল হবিগঞ্জ সদর থানা পুলিশের সহযোগিতায় তথ্যপ্রযুক্তির সাহায্যে তাকে গ্রেফতার করে। সদর ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন জানান, মামলাটি নির্যাতিতার মা বাদী হয়ে করার সাথে সাথে রুজু করে আসামি গ্রেফতারে অভিযান শুরু করা হয়। র‌্যাবসহ বিভিন্ন বাহিনীর নিকট বার্তা প্রেরণ করা হয়। এর প্রেক্ষিতে র‌্যাব-৩ এর সহযোগিতায় তাকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করা হয়। সে মৃত মনিন্দ্র গোপের পুত্র। গত বৃহস্পতিবার বিকালে বাকপ্রতিবন্ধী তরুণী কে রণধীর গোপ তার বাসায় নিয়ে ধর্ষণ করে ছটকে পড়ে। ঘটনাটি তরুণী আকার ইঙ্গিতে তার মাকে জানালে তিনি আশপাশের লোকজনকে জানান। রণধীর কামড়াপুর এলাকায় টমটম ব্যাটারীর ব্যবসা করে। এ কারণে তার পরিবার বিষয়টি অর্থের বিনিময়ে ধামাচাপার চেষ্টা করে এবং নিরীহ পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেয়। গত শনিবার মামলা রুজু করে এসআই রিজেনকে দায়িত্ব দেয়া হয়।
    দায়িত্বে থাকা অফিসার বিভিন্নভাবে রণধীর কে গ্রেফতারের চেষ্টা করেন।গ্রেফতার রণধীর কে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30