মোঃ নুর-বীন আব্দুর রহমান রাহাত,স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণের ২৩, ২৪, ২৫ ও ২৬ নং ওয়ার্ডে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ এই কর্মসূচি পরিচালনা করা হয়।
এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা-০৭ আসনের মনোনয়ন প্রত্যাশী এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ।
সকাল থেকে বিভিন্ন এলাকায় বাড়ি-বাড়ি গিয়ে নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন এবং জনগণের কাছে তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার মূল বক্তব্য তুলে ধরেন। নির্বাচন, গণতন্ত্র, জবাবদিহিতা ও রাষ্ট্র পুনর্গঠনের বিষয়গুলো তুলে ধরে সাধারণ মানুষের সাথে মতবিনিময়ও করেন তারা।
কর্মসূচির এক পর্যায়ে মীর নেওয়াজ আলী বলেন,
“ঢাকা-০৭ আসনের জনগণ পরিবর্তন চায়। তাদের সেই প্রত্যাশা পূরণে ৩১ দফা রূপরেখা হচ্ছে একটি জাতীয় পুনর্জাগরণের পরিকল্পনা। জনগণকে সঙ্গে নিয়ে আমাদের প্রচারণা অব্যাহত থাকবে।”
লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।

