আল-আমিন বিশেষ প্রতিনিধি শেরপুরঃ
শেরপুরের জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি ক্লাসরুমে শিক্ষার্থীদের নাচানাচির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়—ক্লাসরুমের ভেতরে দুইজন শিক্ষার্থী (মেয়ে) ও প্রায় ১০–১২ জন ছেলে একসঙ্গে নাচছে। মুহূর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়।
এ ঘটনায় স্থানীয়দের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জেলার অন্যতম স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাসরুমের ভেতর এমন আচরণকে কেউই গ্রহণযোগ্য মনে করছেন না। অনেকেই বলছেন, শিক্ষাঙ্গনে শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্টদের আরও কঠোর হতে হবে।
অভিভাবকরাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, শিক্ষার্থীরা যেন পড়ালেখার পরিবেশে মনোযোগী থাকে—সেজন্য বিদ্যালয়ের মনিটরিং আরও জোরদার করা জরুরি।
এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনাটি ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।

