• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কুমিল্লা বুড়িচং থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ 

     swadhinshomoy 
    26th Nov 2025 4:03 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ ইকবাল মোরশেদ স্টাফ রিপোর্টার।

    কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় থেকে ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টের পাঁচ নম্বর পিলার কাছে এক অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ২টার দিকে সীমান্তের জামতলা–কালিকৃষ্ণনগর পাঁচ পিলার সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে লাশটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। তবে রিপোর্ট লেখা পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

    বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিনুল ইসলাম জানান, দুপুরে বিজিবির কাছ থেকে খবর পেয়ে পুলিশ অজ্ঞাত লাশটি উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তিকে দুই–তিন দিন ধরে সীমান্ত এলাকার আশপাশে ঘুরতে দেখা গেছে। তিনি কীভাবে মারা গেছেন, সে বিষয়ে কেউ নিশ্চিত করে বলতে পারেনি।

    ওসি জানান, লাশের গায়ে কোনো আঘাত বা ক্ষতচিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,হয়ত তিনি একজন ভবঘুরে হতে পারেন।

    শংকুচাই ক্যাম্পের বিওপি’র বিজিবি সুবেদার আব্দুর রাজ্জাক বলেন, পাঁচ নম্বর পিলার এলাকা থেকে একটি অজ্ঞাত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বুড়িচং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

    এ বিষয়ে ওসি শাহিনুল ইসলাম আরও জানান, লাশের পরিচয় এখনো শনাক্ত হয়নি। মৃত্যুর কারণ জানতে পিবিআই, পুলিশ ও বিজিবি একযোগে মাঠে কাজ করছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30