• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বালিয়াকান্দির প্রতিটি রাস্তায় মাটিবাহী টলির দৌরাত্ম্য—দুর্ভোগে সাধারণ মানুষ 

     swadhinshomoy 
    03rd Dec 2025 3:54 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ জাহিদুর রহিম মোল্লা,জেলা প্রতিনিধি রাজবাড়ী:

    রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার প্রতিটি রাস্তায় এখন চলছে মাটি টানা টলির দাপট। শীতের মৌসুম শুরু হতেই উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে চলাচলকারী এসব মাটিবাহী টলি আবারও সক্রিয় হয়ে উঠেছে।

    স্থানীয়রা জানান, বেশিরভাগ টলিরই নেই দক্ষ ড্রাইভার। নেই কোনো ধরনের অনুমোদন বা নিরাপত্তা ব্যবস্থা। ফলে প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। টলির কারণে সৃষ্টি হচ্ছে ধুলা-দূষণ, নেই পলি বা মাটি সামলানোর সঠিক ব্যবস্থা—ফলে পথচারী, স্কুল শিক্ষার্থী ও যানবাহনচালকেরা পড়ছেন চরম ভোগান্তিতে।

    এলাকাবাসীর মতে, এসব টলি নিয়ন্ত্রণ করছেন স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি। মাঝে মাঝে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে জরিমানা করলেও কিছুদিন পর আবার আগের মতোই শুরু হয় তাদের দৌরাত্ম্য।

    পথচারীরা অভিযোগ করে বলেন,
    “প্রতিদিন এই টলির ধুলোবালি ও শব্দদূষণে আমরা অতিষ্ঠ। রাস্তাঘাট নোংরা হচ্ছে, দুর্ঘটনার ভয় তো আছেই। প্রশাসনের আরও কঠোর নজরদারি দরকার।”

    সাধারণ মানুষের দাবি—অবৈধ টলিগুলোর বিরুদ্ধে নিয়মিত কার্যকর ব্যবস্থা নেওয়া, রাস্তা রক্ষণাবেক্ষণ এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে স্থায়ী উদ্যোগ গ্রহণ করা।

    এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) নির্বাহী ম্যাজিস্ট্রেট এহাসানুল হক শিপন বলেন অবৈধ মাটি কাটা বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। ড্রাইভিং লাইসেন্স এর তদারকি কার্যক্রমও চলমান আছে। দাপ্তরিক দায়িত্ব ও জনবল সীমাবদ্ধতার কারণে আমাদের পক্ষে সার্বক্ষণিক নজরদারি করা দুঃসাধ্য।

    উল্লেখ্য, উল্লিখিত অপরাধের ক্ষেত্রে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুসারে যেকোনো নাগরিক নিজেও মামলা দায়ের করতে পারেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031