সাজোয়ার ভূঁইয়া বাবু রিপোর্টার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া এলাকার সাওঘাট গ্রামে অবস্থিত এস আর বি ব্রিকফিল্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার রাত ৯টা ৫৫ মিনিটের দিকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। এখনো আগুন জ্বলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করছে।
স্থানীয়রা জানিয়েছেন, আগুন লাগার কারণ এখনো সঠিকভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট অথবা আশেপাশের গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দমকল বাহিনীকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে রওনা দেয়। তবে আগুনের তীব্রতার কারণে ব্রিকফিল্ড এলাকায় ধোঁয়া ও আগুনে চারদিকে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের অনেকেই ব্রিকফিল্ডসংলগ্ন এলাকা থেকে নিরাপদ স্থানে সরে যাচ্ছেন।
ঘটনাস্থলটি বিসমিল্লাহ আরতের পাশে অবস্থিত, যা সাওঘাট গ্রামের মধ্যাঞ্চলে হওয়ায় এলাকাজুড়ে ব্যাপক মানুষের ভিড় দেখা গেছে। এখনো পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।
দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা চালাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বিস্তারিত জানা যাবে।

