শেখ আহম্মেদ চট্টগ্রাম
চট্টগ্রামের বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় ভোলা ও বরিশাল বিভাগীয় জনকল্যাণ কর্মজীবি সমবায় সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
৫ ডিসেম্বর শুক্রবার বিকেল ৩টায় এই মানববন্ধনের আয়োজন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
সংগঠনের সদস্য আবুল কাসেমের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. জরুল আলম, সিনিয়র রিসার্চ অফিসার ফরেস্ট চট্টগ্রাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইন উদ্দিন ও পরিবহন শ্রমিক নেতা মোঃ শাহে আলম হাওলাদার।
এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন—
মোঃ রেজাউল করিম খান, মোঃ আব্দুস সত্তর, মোঃ জাকির হোসেন, মোঃ ইসমাইল হাওলাদার, মোঃ ফিরুজ, মোঃ রুহুল আমিন, মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ আবুল কালাম, মোঃ খোরশেদ আলম, মোঃ ইব্রাহিমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
বক্তারা বলেন, ভোলা-বরিশাল সেতু দ্রুত নির্মাণ না হলে আরও বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়া হবে।
ভোলার উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ও দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য সেতু নির্মাণ এখন সময়ের দাবি বলেও তারা উল্লেখ করেন।

