• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পাঁচ দফা দাবিতে ভূরুঙ্গামারী সরকারি কলেজ শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচী 

     swadhinshomoy 
    10th Dec 2025 6:20 pm  |  অনলাইন সংস্করণ Print

    এস এম গোলাম মোস্তফাঃ

    ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : শিক্ষক-কর্মচারী আত্তীকরণ বিধিমালার সকল কালো আইন বাতিল ও বৈষম্য নিরসনের দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সরকারি কলেজের শিক্ষক-কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করেছে। বুধবার দুপুরে কলেজ মাঠে এ কর্মসূচী পালন করা হয়। সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) কেন্দ্রীয় কমিটির আহ্বানে এ কর্মসূচী পালিত হয়। সকল কালো আইন বাতিল ও বৈষম্য নিরসনে শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করা হয়।
    শিক্ষক-কর্মচারীদের দাবির মধ্যে রয়েছে দ্রুত পদ সোপান তৈরী করে পদোন্নতি প্রদান, আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদের পে-প্রোটেকশন দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন, দ্রুততম সময়ে সহজে চাকরি স্থায়ীকরণ সম্পন্ন করা, চাকরি বদলিযোগ্য করা ও একাধিক কলেজে চাকরি করা সময়কালকে গণনায় অন্তর্ভুক্ত করে কার্যকর চাকরীকাল নির্ধারণ করা।
    অবস্থান কর্মসূচীতে ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার, সকশিস কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ও ভূরুঙ্গামারী সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এ. এম. আব্দুল জলিল, ভূরুঙ্গামারী সরকারি কলেজ শিক্ষক পরিষদ সিনিয়র সহ-সভাপতি গোলাম ফারুক সরকার, শিক্ষক পরিষদের সহ-সভাপতি আহসান হাবীব ঝিনুক, শিক্ষক পরিষদের সহ-সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, শিক্ষক পরিষদের কার্যকরী সদস্য এ. বি. এম. হাফিজুর রহমান মন্ডল ও মোজাহার আলী প্রমুখ বক্তব্য রাখেন।
    বক্তারা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ বিধিমালা ২০১৮ এর সকল কালো আইন বাতিল ও বৈষম্য নিরসন করে বঞ্চিত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন করার আহ্বান জানান। দাবি আদায় না হলে দূর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন।
    শিক্ষক পরিষদের সহ-সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন বলেন, আমরা এই অবস্থান কর্মসূচী পালন করতে চাইনি। একটি কালো আইন তৈরী করে আমাদেরকে সপ্তম গ্রেড থেকে নবম গ্রেডে নামিয়ে অবহেলার আস্তাকুড়ে ফেলে দেয়া হয়েছে।
    সকশিস কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ও ভূরুঙ্গামারী সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এ. এম. আব্দুল জলিল বলেন, আমাদের ছাত্ররা সহযোগী অধ্যাপক অথচ আমরা ২৫ থেকে ৩০ বছর চাকরি করে প্রভাষক রয়ে গেলাম। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচী দিতে বাধ্য হবো।
    সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার বলেন, মানুষকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হলে মানুষ ক্ষিপ্ত হয়। নীতি-নৈতিকতার প্রশ্নে তখন তার বিবেক আর সায় দেয় না। রাজপথে নামতে বাধ্য হয়। তিনি অন্তর্বতীকালীন সরকারকে অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহনের আহ্বান জানান।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031