• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু 

     swadhinshomoy 
    15th Dec 2025 3:55 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ ইকবাল মোরশেদ::- স্টাফ রিপোর্টার।

    নোয়াখালীর বেগমগঞ্জে এলাকায় একটি গাছ থেকে পড়ে মোঃ ইউছুফ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

    জানালায় গতকাল রোববার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার ছয়ানী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের খোয়াজপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

    নিহত ইউছুফ একই গ্রামের চাপরাশি বাড়ির হাসানুরজ্জামানের ছেলে।

    নিহতের জেঠাতো ভাই এ.কে. এম শাহজাহান জানান, সকাল ১০টার দিকে ইউছুফ খেতে ধানের বীজতলা করার জন্য নিজেরদের আম গাছের ডালপালা কাটতে গাছে উঠেন। ওই সময় অসাবধানতাবশতঃ গাছ থেকে জলাধারের পানিতে পড়ে যান। তাৎক্ষণিক বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বলেন, নিজেদের গাছ কাটতে গিয়ে পড়ে মারা যায় যুবক। তবে কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া দাফন করেছে স্বজনেরা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031