• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নওগাঁয় মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

     swadhinshomoy 
    17th Dec 2025 11:20 am  |  অনলাইন সংস্করণ Print

    গৌতম কুমার মহন্ত, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

    হাজার বছরের গর্বিত বাঙালি জাতির বীরত্বের অবিস্মরণীয় দিন আজ। মহান বিজয় দিবস।প্রতিবছর বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় দিনটি পালন করে আসছে জাতি। নওগাঁয় দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।১৬ ডিসেম্বর মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের মুক্তির মোড়ে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ।সূর্যোদয়ের সঙে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। প্রথমে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। পরে একে একে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দল ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দিনভর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ফুলে ফুলে ভরে উঠবে এই শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভ।এর মাধ্যমে স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের।এছাড়াও নওগাঁ জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ এবং ডিসপ্লে প্রদর্শণ,শহরের এটিএম মাঠে বিজয় মেলা,সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা,যুদ্ধাহতবীর মুক্তিযোদ্ধাগণের সমাবেশ ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হবে।এছাড়াও জেলার মহাদেপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে।সূর্যদয়ের সাথে সাথে শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনি ও পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান।এ সময় সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ,অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল মোঃ মাকসুদুর রহমান,উপজেলা কৃষি অফিসার হোসাইন মুহাম্মদ এরশাদ,সমাজসেবা কর্মকর্তা রেজওয়ানুল ইসলাম,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম,থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপার ভাইজার মোঃ ফরিদুল ইসলাম,মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ, মহাদেবপুর টিবিএম কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোবারক আলী,ডাক্তার কামরুজ্জামানসহ

    বীরমুক্তিযোদ্ধা,সাংবাদিক, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031