রিটন ইসলাম :
রাজধানীর জুরাইনে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান ওএমএস এর পন্য জব্দসহ দুইজনকে আটক করা হয়েছে। ১৪ ডিসেম্বর রবিবার দিবাগত রাত ১২ টায় নারায়ণগঞ্জ পাগলা রোডের লাল মসজিদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী ৯ পদাতিক ডিভিশন এ অভিজান পরিচালনা করেন। অভিজানে ওএমএস পন্য ও নানান সামগ্রী ও গোডাউন মালিকের ছেলেসহ দুইজনকে আটক করেন। এসময় সেনাবাহিনী প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, আমরা সাংবাদিকদের তথ্যের ভিত্তিতে আজ অভিজান পরিচালনা করি। আমরা ওএমএস প্যন্যের চাউল ২৬ হাজার ৫০ কেজি, আটা ৩২ হাজার ৫শ কেজি, ২১শ ২৫টি বিভিন্ন ব্রান্ডের খালি বপ্তা, ৫০ বান্ডেল বস্তা শেলাই করা সুতা, তিনটি বস্তা শেলাই করার মেশিন, ৩০ বান্ডেল বিভিন্ন ধরনের স্টিকার ও একটি ওজন মাপার মেশিনসহ বিভিন্ন ধরনের দ্রব্য জব্দ করতে সক্ষম হই। গোডাউনের মালিকের ছেলে আশরাফুল ইসলাম ও তার সহযোগি রাকিবকে আটক করা হয়েছে।
এ সিন্ডিকেটের সঙ্গে যারা জড়িত তাদের আমরা

