এস আলমঃ
২৮ ডিসেম্বর রবিবার দুপুরে দক্ষিণ জামালপুরের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দিগপাইত ধরনী কান্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে, বিদ্যালয়ের সকল শিক্ষক,এডহক কমিটি ও অভিভাবক প্রতিনিধিদের আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আলহাজ্ব তারিকুজ্জামান বিপ্লব এর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, দিগপাইত ডি কে উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান মিন্টু, সকল শিক্ষকবৃন্দ, অভিভাবক প্রতিনিধি মোঃ আনছার শেখ, দিগপাইত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ ফরিদ, সরিষাবাড়ি উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ মামুন আল আসাদ,মহাদান ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ রুবেল মুন্সি, মহাদান ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন ছানু,যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন আনু,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সিহাবুর রহমান রুবেল, মহাদান ইউনিয়ন বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ লুৎফর রহমান, দিগপাইত উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ রেজাউল করিম হীরা, মানবাধিকার কর্মী এস এম জুয়েল প্রমুখ।
উক্ত আলোচনা ও পরামর্শ সভায়, আগামী ২০২৬ শিক্ষাবর্ষে এস,এস,সি পরীক্ষা সুন্দর ও সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আলোচনা করা হয় এবং বিদ্যালয়ের পুরাতন ব্রাঞ্চ সংস্কার করে আরো নতুন ১৫০ টি ব্রাঞ্চ তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

