মোহাম্মদ ওসমান।সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫ ইরেজি।
বান্দরবান পার্বত্য জেলাধীন নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে অবস্থিত
মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট ফাজিল মাদ্রাসা, নাইক্ষ্যংছড়ি এর পলাতক ও কর্মস্থলে অনুপস্থিত অধ্যক্ষ মোহাম্মদ সৈয়দ হোসাইনের বিরুদ্ধে আনিত বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, অর্থআত্মসাৎ ও নৈতিকতা স্খলন সহ নানান অভিযোগের বিষয়ে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় কর্তৃক উচ্চ পর্যায়ের গঠিত তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পান।
বিশ্ববিদ্যালয়ের তদন্ত প্রতিবেদনে জালিয়াতি, অর্থ আত্মসাৎ, ছাত্রীদের সঙ্গে অনৈতিক আচরণ, শিক্ষক-শিক্ষার্থীদের হয়রানি, অবৈধ নিয়োগ, সরকারি অনুদান ও টিউশন ফি আত্মসাৎ, সিসি ক্যামেরার অপব্যবহার, ভুয়া মামলা সহ একাধিক গুরুতর অনিয়মের অভিযোগের সত্যতা উঠে এসেছে।
এছাড়া তিনি ২৮ আগস্ট ২০২৪ থেকে কর্মস্থলে অনুপস্থিত (পলাতক) রয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়ের অনুমোদনক্রমে রেজিস্ট্রার মোঃ আইউব হোসেন স্বাক্ষরিত ১৫/১২/২০২৫ তারিখের প্রতিবেদনের সুপারিশের আলোকে গত ২৭/১২/২০২৫ তারিখে অনুষ্ঠিত মাদ্রাসার গভর্নিং বডির বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক অভিযুক্ত অধ্যক্ষ মোহাম্মদ সৈয়দ হোসাইনকে বরখাস্ত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), বান্দরবান ও সভাপতি, গভর্নিং বডি অত্র মাদ্রাসা।
এই বিষয়ে মাওলানা সৈয়দ হোসাইনের সাথে মুঠোফোনে যোগাযোগ এর চেষ্টা করলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

