• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ভালুকা বাসস্ট্যান্ডে ফুটপাত ও অবৈধ স্থাপনা উচ্ছেদে মোবাইল কোর্ট 

     swadhinshomoy 
    29th Dec 2025 4:06 pm  |  অনলাইন সংস্করণ Print

    সজিব আহমেদ,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:ভালুকাঃ

    ময়মনসিংহের ভালুকা পৌরবাসীর দীর্ঘদিনের যানজট ভোগান্তি নিরসনে আজ সকালে বাসস্ট্যান্ড এলাকায় এক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন।

    আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন ভালুকা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন। ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে বাসস্ট্যান্ডের পূর্ব পাশে সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা ও অস্থায়ী দোকানপাট সরিয়ে দেওয়া হয়।

    অভিযান চলাকালে দেখা যায়, বাসস্ট্যান্ডের পূর্ব পাশের ফুটপাত ও মূল সড়কের একাংশ দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছিল প্রভাবশালী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। এতে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এই গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হতো।
    ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইনের উপস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় এসব স্থাপনা উচ্ছেদ করে জায়গাটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

    অভিযান প্রসঙ্গে ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক ইকবাল হোসাইন সাংবাদিকদের জানান, “পৌর এলাকার সৌন্দর্য রক্ষা এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি জায়গা দখলমুক্ত রাখতে আমাদের এই অবস্থান কঠোর। যারা বারবার সতর্ক করার পরেও আইন অমান্য করে রাস্তা দখল করেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

    তিনি আরও জানান, উচ্ছেদকৃত স্থানগুলো যেন পুনরায় দখল না হয়, সে ব্যাপারে কঠোর নজরদারি রাখা হবে এবং এই ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

    অভিযান চলাকালীন পৌরসভা ও ভূমি অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ পথচারী ও স্থানীয় সচেতন মহল। তবে উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষ থেকে পুনর্বাসনের দাবি জানানো হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031