• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নান্দাইলে দুই গ্রামের সংঘর্ষ, সেনাবাহিনীর সঙ্গে ধস্তাধস্তি আহত বেশ কয়েকজন 

     swadhinshomoy 
    29th Dec 2025 1:03 pm  |  অনলাইন সংস্করণ Print

    এ,টি,এম, হুমায়ুন কাদির
    নান্দাইল (উপজেলা) প্রতিনিধিঃ

    ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের পাঁচরুখি বাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

    রোববার (২৮ ডিসেম্বর) সকালে মাইকিংয়ের মাধ্যমে উত্তেজনা ছড়িয়ে পড়লে সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও তা সামাল দিতে ব্যর্থ হয়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

    স্থানীয় সূত্র জানায়, পাঁচরুখি গ্রামের বাচ্চু মিয়া (৫০) নামের এক আদম ব্যবসায়ীর বিরুদ্ধে বিদেশে লোক পাঠিয়ে প্রতারণার অভিযোগকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, বিদেশে গিয়ে অনেকেই কাজ না পেয়ে বিপাকে পড়েন। এ ঘটনার বিচার চাইতে গিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে।

    রোববার সকালে এক পক্ষ মাইকে প্রতিবাদের ঘোষণা দিলে অপর পক্ষও পাল্টা ঘোষণা দেয়। এক পর্যায়ে দুই গ্রামের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর তৎপরতার সময় উত্তেজিত জনতা ইটপাটকেল নিক্ষেপ করলে কয়েকজন সেনাসদস্য অবরুদ্ধ হয়ে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

    নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমীন জানান, দৌড়ঝাঁপের মধ্যে এক বৃদ্ধ আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

    সেনাবাহিনীর দায়িত্বরত ওয়ারেন্ট অফিসার মো. মোর্শেদ জানান, কোনো লাঠিচার্জ করা হয়নি। দৌড়াদৌড়ির সময় কয়েকজন পড়ে আহত হন। বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031