• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নান্দাইলে কাচামাটিয়া নদী থেকে ড্রেজারে অবৈধ মাটি কাটার ঘটনা 

     swadhinshomoy 
    29th Dec 2025 1:06 pm  |  অনলাইন সংস্করণ Print

    এ,টি,এম,হুমায়ুন কাদির
    নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :

    ময়মনসিংহের নান্দাইল উপজেলায় কাচামাটিয়া নদী থেকে অবৈধভাবে ডেজার দিয়ে মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। উপজেলার ৩নং নান্দাইল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রসুলপুর গ্রামের বাণিজ্য বাজার সংলগ্ন কাচামাটিয়া নদীতে কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই নদীর মাটি কেটে বিক্রি করে আসছে বলে স্থানীয়দের অভিযোগ।

    স্থানীয়রা জানান, দিনের পর দিন ভারী যন্ত্রপাতি (ড্রেজার) ব্যবহার করে নদীর তলদেশ থেকে মাটি উত্তোলন করা হচ্ছে। এর ফলে নদীর স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে, নদী ভাঙনের ঝুঁকি বাড়ছে এবং আশপাশের কৃষিজমি ও বসতভিটা মারাত্মক হুমকির মুখে পড়ছে। পাশাপাশি পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ছে।

    অভিযোগে আরও উল্লেখ করা হয়, নদীর মাটি কাটার বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার নিষেধ করা হলেও অভিযুক্তরা তা অমান্য করে অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এতে স্থানীয় জনগণের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে এবং ভবিষ্যতে বড় ধরনের পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

    এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে মোঃ নূরুল ইসলাম, পিতা মৃত- আসক আলী ও মোঃ আলম, পিতা: মৃত সাহাব উদ্দিন, গ্রাম: রসুলপুর, উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তারা দ্রুত সরেজমিনে তদন্ত করে অবৈধভাবে নদীর মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

    এলাকাবাসীর আশা, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে অবৈধ মাটি কাটা বন্ধ হবে এবং কাচামাটিয়া নদীসহ এলাকার পরিবেশ ও জনস্বার্থ সুরক্ষিত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031