• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ময়মনসিংহ- ১৫৪ (নান্দাইল -৯) আসনে ১০ প্রার্থীর মনোনয়ন দাখিল 

     swadhinshomoy 
    30th Dec 2025 12:07 pm  |  অনলাইন সংস্করণ Print

    এ,টি,এম, হুমায়ুন কাদির
    নান্দাইল (উপজেলা) প্রতিনিধিঃ

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
    বাংলাদেশ নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী গত কাল ২৯ ডিসেম্বর রোজ সোমবার বিভিন্ন প্রার্থীগন মনোনয়ন পত্র দাখিল করেন।
    মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন—
    ১। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ইয়াসের খান চৌধুরী, ২। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি থেকে এ কে এম আনোয়ারুল ইসলাম, ৩। গণফোরাম থেকে মোঃ লতিফুল বারী (হামিম),৪। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোঃ সাঈদুর রহমান, ৫। বাংলাদেশ খেলাফত মজলিস থেকে শামসুল ইসলাম, ৬।জাতীয় পার্টি থেকে হাসমত মাহমুদ (তারেক)।

    এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ৭। পিন্টু চন্দ্র বিশ্বশর্মা, ৮। মোঃ মামুন বিন আব্দুল মান্নান, ৯। হাসিনা খান চৌধুরী এবং ১০। ডাঃ এ, আর, খান।

    এর মধ্যে ইয়াসের খান চৌধুরী ও ডাঃ এ, আর, খান সরাসরি ময়মনসিংহ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন বলে জানা গেছে।

    উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী হাসিনা খান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নান্দাইল ও ঈশ্বরগঞ্জের সাবেক সংসদ সদস্য প্রয়াত খুররম খান চৌধুরী’র সহধর্মিণী।
    নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী দিনে মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ শেষে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে নির্বাচনী মাঠে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031