• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ভোলা ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র দাখিল 

     swadhinshomoy 
    30th Dec 2025 1:29 pm  |  অনলাইন সংস্করণ Print

    সুলাইমান পোদ্দার , তজুমদ্দিন (ভোলা):

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ভোলা-০৩ (লালমোহন – তজুমদ্দিন) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী,বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এর পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

    সোমবার দুপুর ১২ টার দিকে তজুমদ্দিন উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু এবং সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

    এর আগে মনোনয়নপত্র দাখিল উপলক্ষে তজুমদ্দিন উত্তর বাজার জামে মসজিদে দেশের শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিএনপি মনোনীত প্রার্থী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন বাংলাদেশের মানুষ ভারতের গোলামী চায় না।বাংলাদেশের মানুষ চায় গনতন্ত্র। এ দেশের মানুষ স্বাধীন ভাবে ভোট দিতে চায়।আওয়ামী লীগ এ দেশ থেকে লুটপাট করে পালিয়েছে এবং আপনারা আমাকে লালমোহন -তজুমদ্দিন ৬বার এমপি বানিয়ে সংসদে পাঠিয়েছেন আসা করি এবারো আপনারা আমাকে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে সংসদে পাঠাবেন। এ সময় দলীয় নেতাকর্মীরা অংশ নেন। তিনি আরো বলেন আশা করছি নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে।” তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার আহ্বান জানান।
    এ সময় উপস্থিত নেতারা জানান, ভোলা ৩ আসনে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি মনোনীত প্রার্থী মেজর হাফিজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদী।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031